নিজস্ব প্রতিবেদক :-
গত ০৮ এপ্রিল আনুমানিক রাত ০৭.৪৫ ঘটিকায় এএসআই(নিঃ) মাসরুক সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ ধোপাদিঘীরপাড় রেইনবো পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা গাড়ি রেখে পালিয়ে যায়। এসময় ০১টি রেজিষ্ট্রেশন বিহীন হলুদ রংয়ের ড্রাম ট্রাকে তল্লাশি করে ১৩১ (একশত একত্রিশ) বস্তায় ৩৯৩০ (তিন হাজার নয়শত ত্রিশ) কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য- ৩১,৪৪,০০০/- (একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৪, তারিখ-০৯/০৫/২০২৬খ্রি., ধারা- বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর 25B(1)(b)/25D রুজু করা হয়। পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।