ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাবের একটি টিমের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ২টার দিকে র্যাব-৯ সিপিসি ২ এর এএসপি মো.আরিফুর রহমান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রবিরবাজার দক্ষিণবাজার ব্রাদার্স টেলিকমে জুয়া চলা অবস্থায় অনলাইনে জুয়ার মূল হোতাসহ ৪ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মকবুল হোসেন (৩৮), মো. বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) ও আব্দুল বাসিত (৩৬)।
র্যাব জানিয়েছে, হেফাজত থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলাকালীন সময়ে আলামতসহ অনলাইন জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬ এর এজাহার প্রস্তুতপূর্বক কুলাউড়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।