1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দুই বোন খুন, মা গুরুতর আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয়ে নিয়ে আপন চাচার হাতে খুন হয়েছে দুই ভাতিজি। এসময় গুরুতর আহত হয়েছে নিহতের মা।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন। নিহতরা গ্রামের আবু মিয়ার কন্যা। এসময় নিহতদের মা হাজিরা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের বড় বোন চাচা মাসুক আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে বলেন, তার চাচা মাসুক আলীর কাছে তাদের বাবার পৈত্তিক সম্পত্তির ভাগ চাইলে, চাচা তাদের জমি দেখিয়ে বলেন এটা তোমাদের জমি। চাচার দেখানো জমিতে হাল চাষ করতে গেলে তার দুই বোন ও মায়ের উপর হামলা চালানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে।ঘাতক মাসুক আলীকে আটকের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park