আজিজুর রহমান জনি, কমলগঞ্জ প্রতিনিধি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনন্য সাফল্য অর্জন করেছে। নির্ধারিত ৪৫ দিনের শিশুর নিবন্ধন টার্গেট শতভাগ পূরণ করে উপজেলা এখন জেলার মধ্যে শ্রেষ্ঠ অবস্থানে। এই অর্জনের পেছনে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং মাঠপর্যায়ের নিবেদিতপ্রাণ গ্রাম পুলিশদের একত্র প্রচেষ্টাই প্রধান ভূমিকা রেখেছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ লক্ষ্য পূরণ হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, তথ্য সংগ্রহ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা এই সাফল্যের মূল চাবিকাঠি।