বিশেষ প্রতিনিধিঃ একমাত্র কবিতা সাহিত্য'ই পারে ভ্রষ্ট সমাজের সকল পংকীলতা দূর করতে। কবিতা সাহিত্যের সৌন্দর্যের বুনন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। কথাগুলো বলছিলেন সাহিত্য জগতের এক দিকপাল বর্তমান ইউকে' প্রবাসী লেখক ও কবি তাবেদার রসুল বকুল।
০১লা জানুয়ারি-২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার বেলা ০১ টায় সিলেটের এক অভিজাত হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কবি ও মানবাধিকার সংগঠক সুহেনা আক্তার হেনা কর্তৃক লিখিত এবার ২য় কবিতার বই জুঁই প্রকাশ থেকে প্রকাশিত "শব্দের ভেতর আমি" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের প্রবীণ গুণী ব্যক্তিত্ব লেখক ও রোটাঃ আব্দুল হাফিজ আবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৃজনশীল কবি ও লেখক শিপারা বেগম শিপা ও সাংবাদিক ক্বারী মোঃ শরিফ।
রোটাঃ নুরুল ইসলাম রুপনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মোমেন, হামিদা জাহান, রুবেল আহমদ, সবুজ শ্যামল কুলাবসহ আরও সাহিত্যপ্রেমীরা।
এর পূর্বে একই স্থানে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি রোটাঃ আব্দুল হাফিজ আবু চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সুহেনা আক্তার হেনা, নিজ সংগঠনের চলমান ও আগামী দিনের লক্ষ্য উদ্দ্যেশ্য ও কর্মপরিকল্পনা এবং বিভিন্ন জরুরি বাস্তবায়ন নিয়ে আলোচনা ও সিদ্বান্ত গ্রহন করেন তারা।
