সিলেট প্রতিনিধি :
গত ২৭ নভেম্বর ০৩ .৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্ট মসজিদ এর সামনে অভিযান পরিচালনা করে অনলাইন তীর শিলং নামীয় জুয়া খেলার সময় ১। জসিম আহমেদ (২৭), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মারুফা বেগম, থানা- দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-খাসদবীর, ইলাশকান্দি, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ০২। মোঃ নূর ইসলাম (৫৮), পিতা- মৃত হাছেন আলী, মাতা- রহিমা বেগম, সাং-পাছেরকান্দা, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-খাসদবীর,থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট‘দের আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৪,তারিখ-২৭/১১/২০২৫খ্রিঃ,ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৭ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরবর্তীতে,২৭/১১/২০২৫ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেট এর ৩০নং জনৈক নূর আলম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তীর শিলং নামীয় জুয়া খেলার সময় ০৪ (চার) জন জুয়াড়ি‘কে গ্রেফতার করেন।উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতরাঃ ১। জজ মিয়া (৫৪), পিতা- মৃত মলু হোসেন, মাতা- মোছাঃ মেহেরবানু, সাং- কাসতাল, উত্তর বরদল, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে বাসা- শামীমাবাদ, থানা- কোতোয়ালী জেলা- সিলেট, ২। মোঃ আলী আহমদ (৩৭), পিতা- মোঃ কালাই মিয়া, মাতা- রুবি বেগম, সাং- চৈতন্য জালালপুর, সৈয়দপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে-কানিশাইল, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। হুমায়ুন কবির (৬০), পিতা- মৃত হেদায়েত আলী, মাতা- মৃত সমুজা বেগম, সাং-বাঁশহাটী, ভাটীপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ বর্তমানে-শামীমাবাদ, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৪। মিন্টু রায় বাবু (৪৯), পিতা- মৃত জীবন রায়, মাতা- মৃত মায়া রানী রায়, সাং-সেমাইকোনা, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে-কানিশাইল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।