বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
২৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আহমাদ মাঈনুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম এর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।