
নিজস্ব প্রতিবেদক :-
১২/০৫/২০২৬ খ্রি.আনুমানিক ১৬:২৫ ঘটিকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি সিএনজি‘কে থামার সংকেত দেন। তবে সিএনজি চালক পুলিশের সংকেত অমান্য করে আম্বরখানার দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লাক্কাতুরা উড়িয়াপাড়াস্থ সবুজ সংঘ গেইটের সামনে থেকে সিএনজিসহ ০৩ জনকে আটক করেন।

তল্লাশিকালে সিএনজি গাড়ি (রেজি নং- সিলেট-থ-১২-৪৭৮১) হতে মোট ৭,৪১০ পিস ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের মধ্যে “Nestle KitKat 2 Fingers Coated Wafer” ও “SAFARI” ব্র্যান্ডের চকলেট ছিল। জব্দকৃত চকলেটের সর্বমোট আনুমানিক মূল্য ১,৪২,৩০০/- (একলক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত) টাকা।

গ্রেফতারকৃত আসামিরা:
১। মোঃ বাশার আলী তোজামুদ্দিন (৪২), পিতা- মৃত রফেজ মন্ডল, মাতা- মৃত মাহেরুন নেছা, স্থায়ী: গ্রাম- মাদাপুর (নূরুল মিলিটারি বাড়ির পাশে), ইউপি- ১নং প্রাগপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, বর্তমান সাং- ছোট চন্দ্রাইল তালতলা, থানা- ধামরাই, জেলা- ঢাকা,
২। রুমেল মিয়া (৩৮), পিতা- মৃত আজিম উদ্দিন, মাতা- সামছুন্নাহার, স্থায়ী: গ্রাম-সংগীতা ঘুরদিয়া, থানা- নরসিংদী, জেলা- নরসিংদী ও
৩। আবুল মিয়া (২৬), পিতা- মোঃ নূর আলী, মাতা- সাহারা খাতুন, স্থায়ী: গ্রাম- চামাউরাকান্দি, থানা- জালালাবাদ, জেলা- সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তারিখ-১৩/০৫/২০২৬খ্রি., ধারা: 25B(1)(b)/25D The Special Power Act, 1974 রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।