1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

একটি জাতির পরিচয় পাওয়া যায় তার সংস্কৃতি ও মূল্যবোধেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “একটি জাতির পরিচয় পাওয়া যায় তার সংস্কৃতি ও মূল্যবোধে। নাটক ও সংস্কৃতি চর্চা একটি সমাজের ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে। ‘অপসংস্কৃতি নয়; চাই জাতীয় সংস্কৃতির বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৩ সাল থেকে খোয়াই থিয়েটার নাটক ও সংস্কৃতি চর্চায় হবিগঞ্জ তথা সিলেট বিভাগে গুরুত্বপূর্ণ ও অনবদ্য ভূমিকা রাখছে।” ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই থিয়েটারের ৪৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও নাট্য সংগঠক অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জমির আলী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আহবায়ক তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রোটারিয়ান তবারাক আলী লস্কর, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান বাবুল মল্লিক, প্রতীক থিয়েটার এর সহ-সভাপতি আমোদ মাল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাবেল, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক যোশেফ হাবিব, গ্রাম থিয়েটারের হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী প্রদীপ বোনার্জি, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপস্থিত অতিথি ও নাট্যকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ খোয়াই থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী দেয়ালিকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাক্ষর করেন।
সুধিসমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এখানকার সংগঠনগুলোও সেই ঐতিহ্যের পতাকা বহন করছে। হবিগঞ্জের নাট্য আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতায় খোয়াই থিয়েটার এক উজ্জ্বল নাম। জেলা ও জাতীয় পর্যায়ে নাট্য আন্দোলনে এই সংগঠন রেখে এসেছে গৌরবজনক ভূমিকা। তাই খোয়াই থিয়েটারের ৪২ বছর পূর্তি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।
আলোচনা সভা শেষে খোয়াই থিয়েটারের ৫১ তম প্রযোজনা সুকান্ত গোপ রচিত ও নির্দেশিত নাটক ‘ভাব তরঙ্গে দীনহীন’ মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন সন্ধি, সীমা, তাওহীদ, হাসান, তাকদীর, অভিক, অর্পণ, রামকৃষ্ণ, ইয়াসিন, আরিফ ও হাবিব। এর আগে শোভাযাত্রা ও থিয়েটারের শিশু- কিশোর নাট্য সংগঠন সুন্দরমের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থ সম্পাদক মো: আব্দুল হামিদ, যুগ্ম সম্দপদক মুক্তাদির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গনি রুমি, প্রচার সম্পাদক হ্যাপি ভৌমিক, জুবায়েদ হোসেন, রাজন দাশসহ থিয়েটার নাট্যকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park