নিজস্ব প্রতিবেদক :-
ইউএসএ আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে ‘মাহে রামাদানের তাৎপর্য ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার ৩ মার্চ মঙ্গলবার বিলেলে সিলেটের প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে ও বাচিক শিল্পী ও লেখক নাহিদা খান সুর্মি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ল' কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট ড. শহীদুল ইসলাম ও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহজালাল গবেষক এফ এম শহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআান থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক মোঃ ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ও কবি মোঃ শরীফ আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএ আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সহ-সভাপতি কবি ছয়ফুল আলম পারুল, সহ-সম্পাদক মো ফাতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবর মিয়া পীর, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বেগ, সাহিত্য সম্পাদক আরাফাত মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন সুলতানা, কবি হেপী জান্নাত, কবি শাহিনা জালালি, মো মাসুক মিয়া, সৈয়দ নিয়াজ আহমদ, আনেয়ার আহমেদ, রাসেল আহমেদ, মুরছালীন চৌধুরী, শুকরানা বেগম, নূরুল ইসলাম বিশ্বাস, আলহাজ্ব ফরিদ উদ্দিন, কবি এখলাছুর রহমান, মকসুদ আহমদ লাল, শাহ আক্তার মিয়া, আব্দুল মুহিত, আমির উদ্দিন শিহাব, সোহেল মিয়া, মোহাম্মদ খসরুর রশিদ, আবু তাহির, এন এ আশালাতা, সালমা বেগম, শামসুন্নাহার, কামাল আহমদ, আতাউর রহমান বঙ্গী, সুজন মিয়া, সিয়াম ভূইয়া, আমির উদ্দিন, বিহারী বাবু, প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, আত্মসংযম ও নৈতিকতার বিকাশ হলো রমজানের মূল শিক্ষা। রোজার মাধ্যমে ধনীরা ক্ষুধার্তের কষ্ঠ অনুভব করতে পারে। পাশ্চাত্য দেশসমূহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমলেও আমাদের দেশে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখাটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। রমজান মাসে পরিশুদ্ধির মাধ্যমে পরবর্তী ১১ মাস চলাতেই আমাদের মুক্তি। যুদ্ধ্ব ও সংঘাত না থামালে বৈশ্বিক অর্থনীতি ধ্বস নামবে। ভয়াবহ মানবিক বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক পরিমন্ডলে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে পারে।