'আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
মৌলভীবাজার প্রতিনিধি:
‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে এ কমিটি চূড়ান্ত হয়।
নবগঠিত কমিটিতে মো. শাহ জামাল ভূইয়া -কে আহ্বায়ক, ইমন মিয়া-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরান খান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মো. শাহ জামাল ভূইয়া বলেন, “গত ২১ জুন ২০২৬ তারিখে ‘আমরা জুলাই যোদ্ধা’ নামে একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানতে আমি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা আমাকে সিলেট বিভাগের সমন্বয়ক ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এবং জানান, তাঁদের মতামতের ভিত্তিতেই পূর্ববর্তী কমিটি গঠন করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে আমি সিলেট বিভাগের সমন্বয়ক ও একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে জানাই যে, ওই কমিটি গঠনের ক্ষেত্রে নির্ধারিত ক্রাইটেরিয়া ও সাংগঠনিক প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া জেলা কমিটি গঠনের ক্ষেত্রে জেলার ৭টি উপজেলা অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ২টি উপজেলা নিয়ে কমিটি গঠন করা হয়েছিল।”

আহ্বায়ক শাহ জামাল ভূইয়া জানান, “কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের পরামর্শক্রমে জেলার ৬টি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে ২৩ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রে জমা দেওয়া হয়। পরবর্তীতে ২৪ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাকে আহ্বায়ক, ইমন মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরান খানকে সদস্য সচিব করে ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করে।”
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে মৌলভীবাজার জেলায় কার্যকর ভূমিকা পালন করবে।