মহি উদ্দীন চৌধুরী বিশেষ প্রতিনিধি :
আবারও জুঁই প্রকাশের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ২য় আন্তর্জাতিক অনুষ্ঠান। এমনিতেই সাধারণ অনুষ্ঠান মাসিক ত্রৈমাসিক নিয়মিত হচ্ছে।
সিলেটের সাহিত্য জগতের অন্যতম দিকপাল লেখক ও প্রকাশক বিয়ানীবাজারের সন্তান আজিজ ইবনে গণি ভাইয়ের এ অনুষ্ঠানে দেশ-বিদেশের কবি লেখকরা অংশগ্রহণ করে থাকেন। ঝাকঝমকপুর্ণ অনুষ্ঠানের ভিতরে থাকে নানা কর্মসূচি। কবিতা পাঠ, আবৃত্তি, নুতন বইয়ের মোড়ক উন্মোচন, অতিথি আপ্যায়ন, সনদ ও উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ০৬ ডিসেম্বর-২০২৫ এ অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের প্রস্তুতি, দাওয়াত ও যোগাযোগের কাজ করে যাচ্ছেন আজিজ ইবনে গণি ভাই। আমাকেও দাওয়াত দিয়েছেন। মফস্বল এলাকায় এ ধরনের বৃহত পরিসরের অনুষ্ঠান করা কষ্টকর হলেও তিনি অতীতেও করেছেন, এবং আগামীতেও সফল হবেন। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।